● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জের তাড়াশে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৩:৫৩ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে পর পর দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (১৬ জুলাই) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি বাস খালকুলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ডানদিকে উল্টো লেনে চলে যায়।

এ সময় ওই লেনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর পেছনে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আর নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের নাম পরিচয় আপাতত জানা যায়নি। আমরা এখন রাস্তা সচল করছি।