● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরায় বাজার থানায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৪:৫৯ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আন্দিকোট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আন্দিকোট ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। আন্দিকোট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান আহম্মেদ রিপন এর সঞ্চালনায় ও আন্দিকোট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক নাউম খাঁন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্মআহব্বায়ক আব্দুল্লাহ নজরুল। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি আবু নাসের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি গোলাম সারোয়ার চিনু, সাবেক আন্দিকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক সরকার। এসময় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আপনারা কর্মী তৈরি করুন, যত বেশী কর্মী হবে যুবলীগ ততই বেশী শক্তিশালী হবে। যুবলীগের উদ্দেশ্য মানুষের পাশে থেকে তাদের কল্যানে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। যুবলীগে কোনো অনুপ্রবেশকারী ও দুষ্কৃতিকারী যেনো প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা এমন কর্মী বা নেতা তৈরি করবেন যারা আপনাকে অনুসরন করবে এবং দলের সুনাম বয়ে আনবে। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন, মো: খোকন,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মো: জাহাঙ্গীর, মো: সাগর, মো: মোস্তফা, শেখ রফিক, মো: সজল প্রমুখ।