● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৭ সদস্য আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৫:২৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের কাছে থেকে বিকাশ-নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও ১৭ টি সিম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের জুয়েল মাতুব্বর (৩২), মুরছালিন মাতুব্বর (২৪), সুজন মাতুব্বর (২৩), একই উপজেলার সোনামুখীরচর গ্রামের হিমেল তালুকদার (২৫), ঠান্ডু শেখ (৩০), সোহাগ শেখ (২৬) ও গৌতম মালো (৩৩)।

শনিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাত ১০ টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওরা নামক এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় বিকাশ-নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ১৭ টি সিমসহ ৭ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আরো জানান, আটককৃতরা আসামীদের বিরুদ্ধে এসআই মো. সোহেল রানা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।