২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ত্রিশালের সেই নবজাতক কন্যাশিশুর পাশে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই ২০২২

ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী,স্বামী ও সন্তান নিহত হওয়ার পরেও নবজাতক কন্যাশিশু জীবিত রয়েছে। ঘটনাটি শোনার পরই নবজাতক কন্যাশিশুর চিকিৎসার সার্বিক খোঁজ খবর ও তার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে হাসপাতালে ছুটে যান মানবিক ছাত্রলীগ নেতা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি।

জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কোর্ট ভবনের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও সন্তান নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করেছে তবে ঘাতক চালক পালিয়ে যায়।

নিহতরা হলেন জাহাঙ্গীর আলম (৪০), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও তাঁদের মেয়ে সানজিদা (৬) রত্না বেগম ছিলেন গর্ভবতী। ট্রাকচাপার সময় তার গর্ভ থেকে কন্যাশিশু রাস্তায় পরে যায়। পরে শিশুকে সিবিএমসি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।
নিহতদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকির বাড়ি। আজ দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ ত্রিশাল থানায় আনা হয়েছে।

এদিকে, ত্রিশাল থানার এসআই সেকেন্দার হোসেন এই খবর নিশ্চিত করে বলেন, আজ বেলা আনুমানিক আড়াইটার দিকে নিহতেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৭ জুলাই ২০২২

ত্রিশালের সেই নবজাতক কন্যাশিশুর পাশে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি

লিংক কপি হয়েছে!