● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১২!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৩:৫৭ পিএম
কপি হয়েছে!

আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহসড়কের উপজেলার ব্রিকফিন্ড নামক স্থানে গতকাল শনিবার রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন ও আহত হয়েছে ১২ জন।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার সময় ঢাকা থেকে রাজিব পরিবহন (ঢাকা মেট্টো -০-১৫-৮১ ৭৫) নামে একটি বাস যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রাত ২ টা ৩০ এর সময় আমতলী উপজেলার ব্রিকফিন্ড নামক স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্টো-১৪-১১৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী বাসটি দুমরে মুছরে উল্টে পাশের একটি খাদে পরে যায়। এসময় বাসের মধ্যে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মো. রিয়াদ (৩০) নামে একজন গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপালে নেওয়ার পথে মারা যায়। বাস দুর্ঘটনায় নিহত রিয়াদ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। আহত অন্যদের আমতলী ও পটুয়াখালী জেনালেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে তাদের নাম জানা যায়নি।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, রিয়াদ (৩০) নামে এক বাসযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ট্রাক টি জব্দ করা হয়েছে।