● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় ইসমাইল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৪:০২ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের মুদি দোকানদার মোঃ ইসমাইল হাওলাদার হত্যাকারী সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা।

শনিবার (১৬ জুলাই) সকালে পশ্চিম কাচারিকান্দা গ্রামের মাটিভাঙ্গা বাজার সড়কে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় নারী পুরুষসহ প্রায় ৪ শতাধিক জনতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি সম্বলিত পোস্টার ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসামীদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় বাসিন্দা রিয়াজ খলিফা, সুশীল বেপারী, জাহাঙ্গীর হোসেন, নিহতের মেয়ে নাজমুন নাহার ও নাতনী সূচনা আক্তার। এসময় বক্তরা অভিযোগ করে বলেন, মুদি দোকানদার ইসমাইল হাওলাদার হত্যার ৩ মাস পেরিয়ে গেছে এখনও সকল আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এছাড়া প্রধান আসমী রফিক মোল্লাসহ ৩ জন গ্রেফতার হলেও দু’জন আসামী মো. বাহাউদ্দীন ও নূর মোহাম্মাদ আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদী পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রশাসনের নিকট আবেদন জানান দ্রুত সকল আসামী গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার।

মানববন্ধনে নিহত ইসমাইল হাওলাদারের মেয়ে নাজমুন নাহার তার বাবার হত্যাকারী সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। তিনি বলেন, ‘আমার বাবাকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ এখন পর্যন্ত সকল আসামীদের গ্রেফতার করেনি। ৪ জন আসামী গ্রেফতার করলেও দু’জন আদালত থেকে জামিনে বের হয়ে গেছে। আমাদের কষ্ট হয় আসামীরা জেল থেকে বের হয়ে প্রকাশ্যে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে’।

স্থানীয় বাসিন্দা রিয়াজ খলিফা বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানদার ইসমাইল হাওলাদার কে প্রকাশ্য দিবালোকে কিছু সন্ত্রাস বাহিনী পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে আবেদন জানাই দ্রুত সকল আসামী গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার।

উল্লেখ্য, পাওনা টাকা চাওয়ায় গত ১ এপ্রিল ২০২২ রাতে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের স্থানীয় মুদি দোকানদার ইসমাইল হাওলাদার কে পিটিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত বাহিনী। এসময় রফিক মোল্লার নেতৃত্বে দুর্বৃত্ত বাহিনীরা দোকানে হামলা ও ভাংচুর চালায়। নিহত ইসমাইল ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত ইসমাইলের পুত্র রাকিব হাওলাদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন।