● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কাঠালিয়ায় এক প্রবাসীর ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৪:৪৫ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক হাওলাদার ও মালয়েশিয়া প্রবাসী মোঃ মনির হোসেন আবু হাওলাদারের বাড়িতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় তার ঘরের দরজা ভেঙ্গে ঘরের মালামাল ছন্ন বিছন্ন করে নগত ১ লক্ষ ১৬ হাজার ৩শত টাকা নিয়ে যায় ডাকাতরা।

প্রবাসীর স্ত্রী রেখা বেগম জানান, ঘরের মধ্যে থাকা আমার শ্বশুরী ঘরের মধ্যে ডাকাতি হচ্ছে টের পেয়ে ডাক চিৎকার করলে ডাকাতরা ঘরের সামনের দরজা খুলে পালিয়ে যায়। পরে সকালে কাঠালিয়া থানায় শিপন হাওলাদার, পলাশ হাওলাদার, স্বপন হাওলাদার উভয়ের পিতা মোঃ মোশারেফ হাওলাদার ও মোঃ মোতাচ্ছের পিতা মোঃ আনোয়ার হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ এর নামে কাঠালিয়া থানায় একটি ডাকাতির অভিযোগ করেন।

তিনি আরো জানান, আমাদের ক্রয় করা জমির উপরে আমাদের ঘরে রাতে ডাকাতি করে সকালে পুরান বাড়িতে মোঃ মোশারেফ হোসেন তার দলবল নিয়ে জোর পূর্বক ঘর উত্তোলন করেন। পরে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।

উল্লেখ্য, মোঃ মোশারেফ এর পুত্র মোঃ পলাশ মোবাইলে ভয়েস রেকট করে হুমকী দিয়ে বলেন, খালিক্কার পেলারা সাবধান, তোর বাড়ির ২ পাশ দিয়া এমন চাপ দিমু পরে ঘর-বাড়ি থুইয়া পালাইয়া যাবি ও হাত পা ও কাটার হুমকী দিয়ে মালয়েশিয়া প্রবাসী মনিরের মোবাইলে ভয়েস রেকর্ট পাঠিয়ে দেয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম ও ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার জানান, মোঃ আব্দুল খালেক হাওলাদার ও মোঃ মোশারেফ হাওলাদার এর জমি নিয়ে বিরোধে আমরা শালিশ করে লিখিত দিয়েছি এক পক্ষ মোঃ আব্দুল খালেক হাওলাদার আমাদের সিদ্বান্ত মানলেও মোঃ মোশারেফ হাওলাদার শালিশিদের সিদ্বান্ত মানেনি।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, জমি নিয়ে ২ পক্ষের বিরোধ চলছিলো তবে ঘরের দরজা ভেঙ্গে টাকা নিতে পারে এটা তদন্ত করে সত্যতা পাওয়া যাবে, এবং তাদের জমিতে ঘর উত্তোলন করছে এমন অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে।

মোঃ মোশারেফ হোসেন জানান, ডাতাতির ঘটনা মিথ্যাআমাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো বলে আমাদের নামে মিথ্যা ডাকাতির অভিযোগ দিয়েছে, এবং আমার জমিতে আমি ঘর উত্তোলন করতেছি।