● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০ রোহিঙ্গা আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৩:৪৭ পিএম
কপি হয়েছে!

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের গাংচিল এলাকায় ২০ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোকজন। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ পুরুষ, ৪ নারী ও ১১জন শিশু রয়েছে।

সোমবার ভোরে গাংচিল বাজারে তাদের ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা রোহিঙ্গাদের আটক করে।

জানা গেছে, রোববার রাতে আটককৃত রোহিঙ্গার দালালের মাধ্যমে নৌকা যোগে ভাসানচর আশ্রয়ণ থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসে। পথে সোমবার ভোরে দালালরা কৌশলে তাদের গাংচিল ঘাটে নামিয়ে দিয়ে চলে যায়। পরে রোহিঙ্গারা গাংচিল বাজারে এসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজন তাদের আটক করে এবং রোহিঙ্গা বলে নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ২০ রোহিঙ্গাকে ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে আজকের মধ্যে পুনঃরায় ভাসানচরে পাঠানো হবে।