২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে ভোটার তালিকায় একাধিক ত্রুটি থাকার অভিযোগ : পুনঃরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার তালিকায় মৃত ও দ্বৈত ভোটারসহ একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকেলে এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রার্থী মোসাঃ কাকুলী বেগম।

অভিযোগ সূত্রে  জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ ২৩ জুলাই নির্ধারণ করে তফসীল ঘোষণা করা হয়। তবে নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক ত্রুটি থাকায় এলাকার অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকায় দ্বৈত ভোটার আছে ২৮ জন, মৃত ব্যক্তি ভোটার হয়েছেন ৩ জন, শতাধিক প্রবাসী ব্যক্তি ভোটার হয়েছেন। এ ছাড়া কিছু শিক্ষার্থীর বাবা-মা কেউ ভোটার হতে পারেনি।

জানা গেছে, বর্তমান ভোটার তালিকা দিয়ে যদি ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ করা হয়, তাহলে এলাকায় ব্যাপক সংঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ অবস্থায় ২৩ জুলাই তারিখের ভোট গ্রহন স্থগিত করে, ভোটার তালিকা সংশোধন করে, পুনঃরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি অভিভাবক ও এলাকাবাসীর।

নগরকান্দার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, শ্রেণী শিক্ষকদের দায়িত্ব দিয়ে ভোটার তালিকা তৈরী করেছি। তাদের দায়িত্ব অবহেলার কারণে এসব ত্রুটি হয়েছে।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ফরিদপুরে ভোটার তালিকায় একাধিক ত্রুটি থাকার অভিযোগ : পুনঃরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

লিংক কপি হয়েছে!