২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অন্তরা দে হত্যাকরীদের গ্রেফতার শাস্তির দাবীতে মানববন্ধন খাগড়াছড়িতে

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

ফটিকছড়ি জুজখোলা ইউনিয়নের মুক্তারখীল খামারভিটা গ্রামের গৃহবধু অন্তরা দে হত্যাকারী পাষন্ড স্বামী টিটু গুপ্তা ও শ্বশুর-শ্বাশুরীকে দ্রত গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন করে খাগড়াছড়ি এলাকাবাসী ও অন্তরার পরিবারবর্গরা।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই কর্মসূর্চি পালন করা হয়।

ব্যক্তারা বলেন, অন্তরা দে ঘাতক স্বামী, শ্বশুর ও শ্বাশুরী নির্মমভাবে হত্যা করে পুকুরের মধ্যে পেলে দেয়। তার পরের দিন পানি থেকে ভেসে উঠে। থানায় মামলা করা হয়েছে।

এখনো ঘাতকদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনের প্রতি আহবান জানায়। এক মেয়েকে মির্মমভাতে হত্যা করা করেছে তাঁদের যতাযত শাস্তি দেওয়া হোক। যাহাতে আগামীতে নিঃশ্বাস হত্যাকান্ড করতে না পারে তার জন্য এদের গ্রেফতার করে যতাযত শাস্তি দিতে হবে।

আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে অন্তরার পিতা বাপ্পী দে আহাজারি করে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমার মেয়ে আমাকে ফোন করে বলত বাবা আমাকে এখানে শারীরিক নির্যাতন করছে। বিভিন্ন সময় যৌতুক দাবি করত। হত্যাকরী শ্বশুর তপন গুপ্ত, স্বামী টিটু গুপ্ত ও শ্বাশুরী রিনা গুপ্তকে দ্রত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।

এসময় অজিত নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী পিংখী বড়ুয়া, উজ্বল ধর, নাসির উদ্দন তালুকদার, মনতোষ ধর, মোক্তার হোসেন, চিংমেপ্রু মারমা, অন্তরার পিতা বাপ্পী দে, সজল বরণ সেন, চন্দ্রকুমার দে।

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নিখোঁজ ছিল অন্তরা দে। শনিবার ভোরে স্বামীর বাড়ি পুকুর থেকে গৃহবধু অন্তরা দে মরদেহ পাওয়া যায়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

অন্তরা দে হত্যাকরীদের গ্রেফতার শাস্তির দাবীতে মানববন্ধন খাগড়াছড়িতে

লিংক কপি হয়েছে!