২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

টাংগাইলের নাগরপুরে ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকায় ব্রীজের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার(১৯ জুলাই ) সকাল ৮দিকে মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া গ্রামের মৃত সমেশ আলী ওরফে শুম্ভুর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাগরপুর থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, সকালে মানড়া নয়াপাড়া ব্রীজের নিচে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলেও তিনি জানান।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

টাংগাইলের নাগরপুরে ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!