● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভাঙ্গা হলো সাবেক এমপি রনির বাস ভবন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৯:২৩ পিএম
কপি হয়েছে!

 

পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বাস ভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলার উলানিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম। এসময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদী বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বীতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যর স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

পটুয়াখালী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম জানান, এখানে কোন বিশেষ ব্যক্তির স্থাপনা নয় উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সাবেক সংসদ সদস্য মো. গোলাম মাওলা রনি উচ্ছেদ অভিযানের বিষয়টি আদালতের নজরে আনবেন বলে জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আইনের একজন ছাত্র হিসেবে আমি কিছুতেই বুঝতে পারছি না যে মহামান্য হাইকোর্টে একটি মামলা স্ট্যান্ড ওভার থাকা অবস্থায় পটুয়াখালী জেলা প্রশাসন এবং গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে আমার পৈতৃক বাড়িটি আজ ভাঙছে? হাইকোর্টের ১৭ নম্বর বেঞ্চের বিচারপতি জাফর আহমেদের আদালতে শুনানির জন্য গৃহীত একটি রিট যার নম্বর ৭৫৪১/২০২২ তা কিভাবে মাঠ প্রশাসন অমান্য করে এবং আদালতের সকল কাগজ দাখিল করার পরও তারা উল্টাপাল্টা কথা বলে উচ্চ আদালতকে বুড়ো আঙ্গুল দেখায় তা আমার বোধগম্য নয়।

উল্লেখ্য, সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা সরিয়ে নিতে পটুয়াখালীর গলাচিপার সাবেক এমপি গোলাম মাওলা রনিকে একাধিকবার নোটিশ দেয় প্রশাসন। তবে তিনি কোনও পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।