● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

উত্তরবঙ্গের ডিমলা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১১:১৪ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলা প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

ইউএনও জানান, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানে মুজিব শতবর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৫টি একক গৃহ হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে ডিমলা।এর আগে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৮২৩ জন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দেয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সঙ্গে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। তিনি আরও বলেন, আগামী ২১ জুলাই সকালে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিমলা উপজেলাকে জেলার প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সূত্রে জানা গেছে, হালনাগাদকৃত চলমান তালিকা অনুযায়ী ডিমলা উপজেলা ভূমিহীনমুক্ত হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারনে কোন ভূমিহীন পাওয়া যায় দ্রুততম সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।