পঞ্চগড় জেলাকে দেশের প্রথম জেলা হিসেবে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গ ভবন থেকে সরাসরি ভার্চ্যুয়ালের মাধ্যমে তিনি এ ঘোষনা দেবেন।প্রধানমন্ত্রী মেখে হাসিনা এসময় পঞ্চগড় সদর উপজেলার ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের মাহানপড়া আশ্রায়ন প্রকল্পের উপকার ভোগীদের সাথে কথা বলবেন এবং পঞ্চগড় জেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে ঘোষনা দিবেন।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম ব্রিফিং দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর রায়, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র রায়, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি কাজী আল তারিক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এনটিভি, ইত্তেফাকের প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি, সমকালের প্রতিনিধি সফিকুল আলম সফিকসহ পঞ্চগড়ের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।
পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কমিশনার, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্চের ডিআইজি, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইউসুফ আলী, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান আশ্রায়ন -২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে পঞ্চগড় জেলায় ১হাজার ৫৭ জন্য এবং দ্বিতীয় পর্যায়ে ১হাজার ৩শ ৫৯ জন্য ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২ শতাংশ জমিসহ একক গৃহ প্রদান করা হয়েছে।
তৃতীয় পর্যায়ে তেতুঁলিয়া উপজেলায় ৪শ ৫০ জন্য, আটোয়ারী উপজেলায় ২শ ১১ জন্য, দেবীগঞ্জ উপজেলায় ৭শ ৭০ জনসহ মোট ২ হাজার ৪শ ৩৪ জন্য ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ এককগৃহ নির্মানের উদ্যোগ নেয়া হয়।
গত ২৬ এপ্রিল ৩য় পর্যায়ের প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলায় ঈদ উপহার হিসেবে ১ হাজার ২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ একক গৃহ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই বৃহস্পতিবার ৩য় পর্যায়ের ২য় ধাপের অবশিষ্ট ১ হাজার ৪শ ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তরের কার্যক্রমের উদ্ভোধন করবেন।
যাদের গৃহ ও জমি ছিল না তারা অন্যের জমিতে বসবাস করছিল তাদের তাদের কাছ থেকে প্রচার প্রচারনা আর মাইকিং করা হয় আবেদন করার জন্য। পরবর্তীতে তাদের গুলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন যাচাই করার পরে চূড়ান্ত করা হয়।
