পদ্মা সেতুর সুবিধা গ্রামগঞ্জে পৌছিয়ে দিতে নগরকান্দা টু ঢাকা বিআরটিসি বাস এর শুভ উদ্বোধন হয়েছে। ২০ জুলাই বুধবার সকাল ১০ টায় নগরকান্দা সফিউদ্দিন ফিলিং স্টেশনে জাঁকজমক ভাবে শুভ উদ্বোধন করেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। উদ্বোদনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজি টুলু, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশেন যুগ্ন সাধারন সম্পাদক ও প্রশান্তি পরিবহনের চেয়াম্যান মোকলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক , পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, প্রশান্তি পরিবনের নির্বাহী পরিচালক নজরুল শেখ প্রমুখ।
এ সময় প্রশান্তি পরিবহনের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, নগরকান্দা থেকে প্রতিদিন সকাল ৭ টা ও বিকাল ৫ টায় পদ্মা সেতু হয়ে ঢাকার ফুলবাড়িয়া (গুলিস্হান) বিআরটিসি বাস টার্মিনালে আপাতত দুটি বাস যাবে এবং সকাল ১০ টা ও বিকাল ৫টায় ঢাকার ফুলবাড়িয়া (গুলিস্হান) বিআরটিসি বাস টার্মিনাল থেকে নগরকান্দার উদ্দেশ্যে ছেড়ে আসবে। জনপ্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ৪০০ টাকা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন পদ্মা সেতুর সুফল হিসেবে বিআরটিসির বাস সার্বিস কে আমরা স্বাগত জানাই।
