● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

উন্নয়নের ছোয়া : ফরিদপুরের নগরকান্দাবাসী এখন বিআরটিসি বাস সুবিধা পেলো

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৯:২১ পিএম
কপি হয়েছে!

চলতি বছরের ২৫ শে জুন পদ্মা খুলে দেয়ার পর দেশের দক্ষিনাঞ্চলের জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। উন্নয়নের ধারায় একে একে যোগ হচ্ছে নতুন নতুন সুযোগ সুবিধা।

সেই প্রেক্ষিতে  এবার প্রথমবারের মতো ফরিদপুরের নগরকান্দা উপজেলাবাসী সরাসরি ঢাকায় যাতায়াতের জন্য সরকারি মালিকানাধীন বিআরটিসি বাস সার্ভিসের সুবিধা ভোগ করছে।

বুধবার (২০ শে জুলাই)  আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি ও কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নগরকান্দা উপজেলা থেকে ঢাকা পর্যন্ত এসি বাসে জনপ্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ৪০০ টাকা। পরিবহন সংস্থা প্রশান্তি পরিবহন নিয়ন্ত্রিত বিআরটিসি বাস সার্ভিসটি প্রতিদিন সকাল বিকাল নগরকান্দা উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড় থেকে জয়বাংলা মোড় হয়ে ঢাকায় প্রবেশ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, প্রশান্তি পরিবহনের চেয়ারম্যান হাজী মোখলেসুর রহমান ও নির্বাহী পরিচালক শেখ মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা।