২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদী শ্রমিক নেতা রিটন হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় রিটন মিয়া (৪২) নামের এক শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে, জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পাঁচলগোটা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা পাঁচশতাধিক মানুষ এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাটুভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বাচ্চু, সাবেক ছাত্রলীগ সভাপতি পুলেরঘাট আঞ্চলিক শাখার মোঃ শওকত আলী, আওয়ামী লীগ নেতা আরফান উদ্দিন, জাফরুল ভূইয়া, রিটন মিয়ার ভাবী মল্লিকা বেগম, রিটন মিয়ার বোন শিরিনা আক্তার প্রমুখ।
জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচগোটা ঘিলাকান্দি গ্রামের রিটন মিয়া কে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি জানান তারা।
পরিবারের সদস্যরা জানান, গত ১৭ জুলাই রোববার রাত সাড়ে ১১ টার দিকে রিটন ও তার সঙ্গীরা কটিয়াদী উপজেলার ঘিলাকান্দী গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাদল মিয়ার বাড়ি থেকে ফিরছিলেন। এ সময় বনগ্রাম ইউনিয়নের পাঁচলগোটা নামক স্থানে দেশীয় অস্ত্র নিয়ে রিটনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রিটন মিয়া গুরুতর আহত হন। এলাকার লোকজন আহত অবস্থায় রিটনকে উদ্বার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সোমবার ভোর ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রিটন মিয়া পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে মাইজহাটি গ্রামের সুখিয়া বাড়ীর মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত কাজী মো: মাহফুজ হাসান সিদ্দিকী জানান, এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে, বাকিদের আটক করার জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

কটিয়াদী শ্রমিক নেতা রিটন হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানবন্ধন

লিংক কপি হয়েছে!