● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ঠিকানা পেলো আরো ৪০টি পরিবার

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০২:২৭ পিএম
কপি হয়েছে!

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ঈশ্বরগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে ৪০টি ঘর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

এরআগে, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন জানান, তৃতীয় পর্যায়ের ২য় ধাপে উপজেলার ৪৫২ জনকে দুই শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

এদিকে আশ্রয়হীন পরিবারগুলো নিজের নতুন ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা।

জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমিত কুমার বসাক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির হিরোসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা।