● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় ভূমিহীন মুক্ত ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৫:৪৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়। এ সময় ভূমিহীন-গৃহহীন জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ নির্মান করে ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০টি জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ ঘরের চাবী হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এবং নগরকান্দা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। এর আগে প্রথম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১১০টি, ৩য় পর্যায়ে ১০০টি এবং বৃহস্পতিবার জেলে পরিবারের মাঝে ১০টি ঘরের চাবী হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হলো।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ প্রমুখ।