● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৭:০৫ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ পেলেন উপজেলার অবশিষ্ট ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী নীলফামারী জেলার তিস্তা বিধৌত নদী ভাঙ্গন প্রবন এলাকা ডিমলা উপজেলাকে প্রথম ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামে ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন, এ্যাসিল্যান্ড ইবনুল আবেদিন, উপজেল ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান,প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহাকারী প্রকৌশলী ফেরদৌস আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।