খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের ঈদ পুনঃ মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় মানিকছড়ি উপজেলা টাউন হলে এই ঈদ পুনঃমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান আজ ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীরা দখল করে আছে। ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থী ও ওলামাদের দুই একজনের কারণে আজ সমাজে ওলামাদেরকে অনেকেই অন্য চোখে দেখে। আসলে একটি ভালো প্রতিষ্ঠানে গিয়ে দেখলে মনে হবে কোরআন ও আরবী শিক্ষা আমাদের কতটা জরুরী, পরকালের কথা স্মরণ করে দেয়। তাই আজকের অনুষ্ঠানে সকল ক্বওমী শিক্ষার্থী ও ওলামাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদী, সভাপতিত্ব করেন মাওঃ ফজলুল হক, প্রধান অতিথি হিসাবে ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মাওঃ ক্বারি ওসমান গণি, মাওঃ মুফতি রবিউল ইসলাম শামীম, মাওঃ নাছির উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান ফারুকী।
খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের ঈদ পুনঃমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল উপজেলার ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থী ও ওলামাদের উপস্থিতিতে মানিকছড়ি উপজেলা টাউন হল ছিল পরিপূর্ণ।
সকল বক্তরা বক্তব্য বলেন, আজকের দিনে খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর ডাকে সকল শিক্ষার্থী ও ওলামা একত্বিত হয়েছে।
বক্তরা আরো বলেন, ক্বওমী মাদ্রাসা শিক্ষার্থী ও ওলামাদের যে কোন সমস্যায় খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ পাশে থাকবে।
যৌতুক কে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, অসহায়দের পাশে দাঁড়াই, এমন স্লোগানে এই সংগঠনের মূল লক্ষ্য বলে সকলে বক্তব্য প্রকাশ করেন।
