● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে গোপনাঙ্গ কেটে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৭:০৪ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে গোপনাঙ্গ কাটা গিয়ে রুস্তম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মরদেহের জানাযার জন্য গোসল করাতে গিয়ে গোপনাঙ্গে কাটা দাগ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দিয়েছে স্থানীরা।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালুকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মৃত রুস্তম আলী একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুস্তম আলী নামে ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়।
মৃত্যুর পর দুপুরে জানাযার নামাজ উপলক্ষে মরদেহের গোসল করাতে নিয়ে গিয়ে গোপনাঙ্গে কাটা দাগ দেখতে পায় স্থানীয়রা।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে গত শনিবার গোপনাঙ্গের ময়লা পরিস্কার করতে গিয়ে কাটা যাওয়ার পর থেকে রক্তক্ষরণের কারণে ঘটনাটি ঘটতে পারে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।