২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে খেলার মাঠের আধিপত্য নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের খেলার মাঠে আধিপত্য নিয়ে সতরদ্রোন ও রায়খলা গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে হুমায়ুন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। ২১ জুলাই (বৃহস্পতিবার) বিকাল থেকে দফায় দফায় সংঘর্ষের পর শুক্রবার (২২ জুলাই) সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অনন্ত ৫০ জন আহত হয়েছে।

নিহত হুমায়ুন রায়খলা গ্রামের মৃত কামাল মেম্বারের ছেলে। এছাড়া আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সরেজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মজুর মাঠে খেলতে গিয়ে রায়খলা গ্রামের তালু হোসেনের ছেলে সুজন মিয়া ওরফে গুরু সুজন এবং সতরদ্রোন গ্রামের উবায়েদউল্লাহর ছেলে সাগর ও একই গ্রামের সাইদ খোকনের ছেলে এফরান মিয়ার সাথে মাঠে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর সুজন মিয়া বাড়িতে গিয়ে আরো লোকজন নিয়ে মাঠের পার্শ্ববর্তি সুজনের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে।

এঘটনার জের ধরে শুক্রবার (২২ জুলাই) সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রায়খলা গ্রামের মৃত কামাল মেম্বারের ছেলে হুমায়ুন প্রতিপক্ষের ঘায়ের আঘাতে আহত হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত কাজী মো: মাহফুজ হাসান সিদ্দিকী জানান, এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ জুলাই ২০২২

কটিয়াদীতে খেলার মাঠের আধিপত্য নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

লিংক কপি হয়েছে!