● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লার ডিসি এডিসি’সহ ৫ জন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক গ্রহণ করবেন আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১২:৩৭ এএম
কপি হয়েছে!

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক এর জন্য কুমিল্লা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৫ জন কর্মকর্তা দলগতভাবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সহকারী কমিশনার নাসরিন সুলতানা নিপা ও ফাহিমা বিনতে আখতার। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্যাটাগরিতে তারা এ পদক পাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত একটি চিঠি পাই। ২৩ জুলাই ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক ২০২২ পদক প্রদান করা হবে। ঐ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে প্রথমবারের রোবটিকস স্কুল প্রতিষ্ঠা করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পাশাপাশি পুরো জেলায় ১০৮ টি রোবটিকস ও প্রোগ্রামিং ক্লাব রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে লক্ষ্য রেখে কুমিল্লার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য রোবটিকস ও প্রোগ্রামিংয়ের উদ্যোগ নেই। বর্তমান প্রজন্ম যেন এখন থেকেই নিজেদের প্রতিযোগিতাময় বিশ্বের জন্য প্রস্তুত করতে পারে। তাতে অভূতপূর্ব সাড়াও পেয়েছি। কাজের স্বীকৃতি পেলে উৎসাহ জাগে। আমি এই জন্য কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই আমার টিমকে।