২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গুনাপাড়া গ্রামের এক গৃহবধূু বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

২৩ জুলাই শনিবার সকাল ৬ টার সময় স্বামীর কৃষ্ণ বিশ্বাস এর সাথে জগড়া করে কেকের সাথে ফোরাডন (বিষ) খাইলে প্রথমে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গৃহবধূ অন্জনার (২৪) এর মৃত্যু নিশ্চিত করে।

নিহত অন্জনার লাশ স্বামীর বাড়িতে আনে। অঞ্জনার মৃত্যুর খবর শুনে তার বাবার বাড়ির লোকজন এসে থানায একটি অভিযোগ দেয়। নগরকান্দা থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে অন্জনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠিয়েছি ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রায় তিন বছর আগে কৃষ্ণ বিশ্বাস পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের অমল মল্লিক এর মেয়ে অন্জনাকে বিয়ে করে।তার একটি (১০ মাস) বয়সী কন্যা সন্তান রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৩ জুলাই ২০২২

নগরকান্দায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

লিংক কপি হয়েছে!