নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে মানিকছড়ি উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
আজ(২৪ জুলাই) রবিবার সকালে উপজেলা পরিষদের সামনের রালি ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কতৃক আয়োজিত এক আলোচনা অনুষ্টিত হয়।
রবিবার (২৪ জুলাই) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা পরিষদ থেকে রালিবের হয়ে। উপজেলার টাউন হলে শেষ হয়। টাউন হলে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন৷ জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করে বলেন, আমরা সবাই যদি মৎস চাষ সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আমাদের জাতীয় মৎস সম্পদের আরো সম্মৃদ্ধি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা
মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার। মানিকছড়ি উপজেলার (এফএ) মিলন কান্তি চাকমা, আরো উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শাহ আলম, ও মৎসচাষী অবসরপ্রাপ্ত আর্মি কাশেম, সাবেক মেম্বার ক্যজরী প্রমুখ।
————
আলমগীর হোসেন
খাগড়াছড়ি।
০১৮১৪-৭৭২৭৪১
২৫-০৭-২০২২
