নীলফামারী সদর উপজেলার ৫ নং টুপামারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা, এলাকাবাসী সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে হালকা বৃষ্টি ও রাস্তা দিয়ে ভারী যান চলাচলের কারণে সড়কটির বেহাল অবস্থা হয়। স্থানীয় ওয়ার্ড সদস্য ও চেয়ারম্যান কে বিষয়টি অবগত করলেও যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে আব্দুল আউয়াল শাহ বলেন, আমাদের এই গ্রামের রাস্তাটি অল্প বৃষ্টিতেই বেহাল অবস্থা হয়,আমাদের গ্রামের স্কুল শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না আমাদের নীলফামারী জেলার অভিভাবক জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ভাইয়ের কাছে আকুল আবেদন আমাদের আমাদের রাস্তাটির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।
ওই এলাকার আজিজার রহমান বলেন, চেয়ারম্যান কয়েকবার আশ্বাস দিয়েছেন আমাদের রাস্তাটি পাকা করন করা হবে, কিন্তু যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি চরম দূর্ভোগে আছি আমরা। যুব সমাজের পক্ষে গোলাম রাব্বী শাহ জানায়, আমরা কয়েকবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছি চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন পাকা করন করা হবে তবে কবে নাগাদ পাকা করন হবে বলেননি,এখন রাস্তাটির বেহাল অবস্থা আমরা চলাচল করতে পারছিনা।
এ বিষয়ে টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের মুঠোফোনে বার বার যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি তিনি।
এবং ৬ নং ওয়ার্ড সদস্য আবু তালেব এর মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি তাকে।
সোহাগ ইসলাম
নীলফামারী সদর
মোবাইল: 01776972589
