● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ : যুবকের বিরুদ্ধে মামলা দায়ের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৬:৫৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে এক কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত  শামীম (৩১) ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।

মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, শামীম মুন্সী নামের এক ব্যক্তিকে আসামি করে শনিবার মামলা দায়ের করেন ওই কিশোরীর মা পারভীন বেগম।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ১৭ বছর বয়সী ওই কিশোরী শামীমের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। শামীম বিভিন্ন সময়ে অশ্লীল কথাবার্তা বলে মেয়েটিকে উত্যক্ত করতো।

একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে শামীম ওই তার শ্লীলতাহানী করে এবং মোবাইল ফোনে কয়েকটি নগ্ন ছবি তুলে রাখে। এ বিষয়ে কাউকে না জানানোর জন্য শামীম তাকে হুমকি দেয়।

এরপর শামীম মোবাইলে ধারন করা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০২১ সালের ২ জুন সকালে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। ছবি ভাইরাল হওয়ার ভয়ে মেয়েটি ঘটনাটি চেপে যায়। এরপর থেকে শামীম নিজ বাড়ি ও বিভিন্ন জায়গায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করতো বলে অভিযোগে বলা হয়েছে।

ওসি আরও জানান, গত ১৯ জুলাই রাত ৩টার দিকে শামীম মেয়েটির বাড়ি গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির মা ও বাবা শব্দ শুনে এগিয়ে গেলে শামীম পালিয়ে যায়। ওই সময় ওই কিশোরীর বাবা শামীমের বাড়িতে গিয়ে বিচার চাইলে তারা তাকে তাড়িয়ে দেয়। এরপর এ ঘটনায় মামলা করা হয়।

শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২০ জুলাই দুপুরে ওই কিশোরীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।