● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৭:১৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ফসলী মাঠে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা।উপজেলার কাইচাইল বিলে একাধিক অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে।

ফুলসুতি, চক নাউডুবী, বিন্নাতলী, লস্কারপুর, বাঘাট, ব্রাহ্মণডাঙ্গা, কাজুলি রামনগর, ডাঙ্গী বাঙ্গালকান্দা, বালিয়া, কোদালিয়া গ্রাম সহ একাধিক স্থানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে।

মাসের পর মাস এমনকি সারা বছর ধরে চলছে বালু উত্তলন।বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ব্যক্তি মালিকানায় বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে ক্ষতি হছে ফসলী জমি। গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা রয়েছে হুমকির মুখে। বর্ষা মৌসুম এলেই এসকল বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলী মাঠ থেকে বালু উত্তোলন করে। এসকল অবৈধ ড্রেজার মেশিন মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলাপ্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।