২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের আটোয়ারীতে নছিমন উল্টে যুবক নিহত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় শ্যালচালিত নছিমন উল্টে গিয়ে হব্বুল (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বিকেলে আটোয়ারী উপজেলার বারো আউলিয়া মাজার গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত হব্বুল আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের তাহেরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, তার চাচাতো ভাই ডেকোরেশন ব্যবসায়ী নাইবুল ইসলামের সাথে ধামোর হতে আটোয়ারী উপজেলায় যাওয়ার পথে বার আউলিয়ার গেইটের সামনে নছিমন উল্টে গেলে উপরে বসে থাকা যুবক হব্বুল রাস্তায় ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হুমায়ুন কবির তাকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় ওই যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৪ জুলাই ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে নছিমন উল্টে যুবক নিহত

লিংক কপি হয়েছে!