ফরিদপুরের নগরকান্দা থানার সামনে রাসেল মাল্টিমিডিয়া দোকানে চুরির ঘটনায়
ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম বার (অতিরিক্ত ডিআইজি পদন্নোতি প্রাপ্ত)এর দিকনির্দেশনায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন এর নেতৃত্বে এসআই/ মাসুদুর রহমান ইং ২৫/০৭/২০২২ তারিখ পুলিশ কর্তৃক অভিযান করে থানার সামনে দোকান চুরি মামলার ঘটনার সাথে জড়িত আসামী জুয়েল তালুদার, পিতা- সেলিম তালুকদার, সাং- ছাগলদি , থানা- নগরকান্দা, জেলা -ফরিদপুরকে চোরাই মাল সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পবিত্র ঈদুল আজহার আগের দিন রাতে রাসেল মাল্টিমিডিয়া চুরির ঘটনা ঘটে বলে জানাযায়।নগদ টাকা,লেপ টোপ, কম্পিউটার সহ মুল্যবান জিনিসপত্র চুরি হয়।
নগরকান্দা থানায় অভিযোগ সুত্রে অভিযান চালিয়ে মামলার আসামী জুয়েল তালুকদার কে চুরাইকৃত মালামাল সহ আটক করে।
