● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শীঘ্রই উদ্বোধন হবে মসিকের নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্র

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৩:২৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত নগর স্বাস্থ্যকেন্দ্রসমূহের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ বেলা সাড়ে ১১ টায় খাগডহর ও জামতলায় স্থাপিত এ কেন্দ্রসমূহ পরিদর্শন করেন মেয়র।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক শিউলি হরি, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, প্রজেক্ট ম্যানেজার ফারজানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের আরবানই প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভার প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় একটি নগর মাতৃসদন ও তিনটি নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ মাননীয় মেয়র দ্রুতই এগুলো উদ্বোধন করবেন।