● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় ২দিন ব্যাপি পুষ্টি সম্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১২:৩০ এএম
কপি হয়েছে!

জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ডিমলা উপজেলার সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ থেকে ২৬ জুলাই নীলফামারীর সদরে নটখানা টিএলএম প্রশিক্ষন কেন্দ্রে ডিমলা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বিত সদস্যদর অংশ গ্রহনে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা৷

প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫ জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ রিসার্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষি সম্প্রসারন মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম৷ ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামানসহ ডিমলা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষা অফিসার, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার ৩ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

জানো প্রকল্পর পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কেয়ার বাংলাদেশ ম্যানেজার, জানো প্রকল্পের মাল্টিসেক্টারাল গভার্নেন্স গোলাম রাব্বানী।

প্রশিক্ষণটি সঞ্চালনা করেন, নীলফামারী জানো প্রকল্প, ইএসডিও সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোছাঃ পারসিয়া রহমান, ও ডোমার উপজেলা জানো প্রকল্প ম্যানেজার শরিফ আহমেদ শাহ্।