২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় রাসেল মাল্টিমিডিয়ার চুরি, চোরের মূল হোতা আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই ২০২২

নগরকান্দা থানার সামনে রাসেল মাল্টিমিডিয়া দোকানে চুরির ঘটনায় ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম বার (অতিরিক্ত ডিআইজি পদন্নোতি প্রাপ্ত) এর দিকনির্দেশনায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন এর নেতৃত্বে এসআই/ মাসুদুর রহমান ২৫ জুলাই, সোমবার পুলিশ কর্তৃক অভিযান করে থানার সামনে দোকান চুরি মামলার ঘটনার সাথে জড়িত আসামী জুয়েল তালুদারকে চোরাই মাল সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়েল ছাগলদি গ্রামের সেলিম তালুকদারের ছেলে।

পবিত্র ঈদুল আজহার আগের দিন রাতে রাসেল মাল্টিমিডিয়া চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়।

নগরকান্দা থানায় অভিযোগ সূত্রে অভিযান চালিয়ে মামলার আসামী জুয়েল তালুকদার কে চুরাইকৃত মালামাল সহ আটক করে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ জুলাই ২০২২

নগরকান্দায় রাসেল মাল্টিমিডিয়ার চুরি, চোরের মূল হোতা আটক

লিংক কপি হয়েছে!