২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মজিবর (৮) ও হাবিবা (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নামাগছ গ্রাম এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত মজিবর ও হাবিবা একই এলাকার আব্দুল হান্নানের ছেলে-মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মৃত ওই দুই শিশুর বাবা হান্নান নতুন বাড়ির কাজের জন্য তিন চাকার ভ্যানে করে বাড়ি থেকে বেশ দূরে থাকা ইট পয়েন্ট থেকে ইট লোড করে নিয়ে আসছিলো। একসময় ওই দুই শিশু ফাঁকা ভ্যান পেয়ে বাবার ভ্যানে চড়ে ইট পয়েন্টে যায়।
খেলার মাঝে আবার বাবার ইটের ভ্যানের সাথে বাড়িতে যাওয়া আশা করে।
এদিকে কাজের ফাঁকে বাবা হান্নান ছেলে মেয়ের কথা ভূলে গিয়ে কাজ শেষে বাড়িতে ভ্যান রেখে পাশে থাকা ছোট এক বাজারে যায়। এদিকে হঠাৎ তাদের কথা মনে পড়ে বাড়িতে গিয়ে খবর নেয়। ছেলে মেয়ে বাড়িতে না আশায় অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার সময় ইট পয়েন্টের পাশে থাকা পুকুরে খুজতে গেলে ডুবন্ত অবস্থায় দুই ভাইবোনকে দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।

শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম রাতে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদে জানানো হলে থানা পুলিশকে খবর দেয়া হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফন করার ব্যবস্থা করা হবে।

তেঁতূলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

লিংক কপি হয়েছে!