২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে ট্রাফিক পুলিশের সাফল্য, শৃঙ্খলা ফেরাতে বছরে ৯৩৪০ মামলা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই ২০২২

জরিমানা আদায় নেয় সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, কমে যাবে দূর্ঘটনা বেঁচে যাবে, অসাবধানতার কারনে যাবেনা কারো প্রান এ লক্ষ্য নিট কাজ করছে পঞ্চগড় ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশ অন্যান্য বছরের ন্যায় এবার রেকর্ড পরিমাণ জরিমানা আদায় হয়েছে। সদ্য শেষ হওয়া অর্থ বছরে ১ কোটি ৫৪ লক্ষ ৪৭ হাজার টাকা যানবাহনে বিভিন্ন অপরাধের জরিমানা হিসেবে সরকারের রাজস্ব আয় হয়েছে।

এ জরিমানা আদায় পঞ্চগড় ট্রাফিক পুলিশ বিভাগের সর্ববৃহৎ আদায়। এর আগে কোন বারই এতে পরিমানে জরিমানার টাকা আদায় করা হয়নি। ট্রাফিক কর্তৃপক্ষ বলছে সড়কে শৃঙ্খলা ঠিক রাখতেই বিভিন্ন ধরনের অভিযান চলবেই। তবে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছে শুধু জরিমানা আদায় করতে নয় সাধারন মানুষকে সচেতন করতেও এ অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ীর ফিটনেস না থাকা, হেলমেট ব্যবহার না করা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও রেজিস্ট্রেশন না থাকাসহ মোটরসাইকেলে তিনজন আরোহী বহন করা, রুট পারমিট না থাকা, বিধিনিষেধ অমান্য করার অপরাধে ২০২১-২০২২ অর্থ বছরের (জুলাই-জুন) ১২ মাসে বিভিন্ন যানবাহনে ৯ হাজার ৩শ ৪০টি মামলার বিপরীতে জরিমানা আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ১২ টাকা। গত ২০২০-২১ অর্থ বছরে ১ হাজার ৯শ ৮১ টি মামলার বিপরীতে ৩৮ লক্ষ ৫১ হাজার ৭শ ৭৫ টাকা জরিমানা আদায় করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এতে সব চাইতে বেশি জরিমানা আদায় হয়েছে মোটরসাইকেল চালকদের কাছ থেকে। তবে একাধিক মোটরসাইকেল চালক এ অভিযানকে শুভকামনা জানান এবং মোটরসাইকেলের মতোই অন্যান্য যানবাহন ও চালকের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবী করেন তারা। তারা বলেন মহাসড়কে মহেন্দ্র গাড়ির বেপরোয়া চলাচলের কারনে প্রায় প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটছে। মহেন্দ্র গাড়ির ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির রেজিষ্ট্রেশন নাই, তারা মানে না কোন নিয়মনীতি। অথচ ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া। তাদের বিরুদ্ধে ব্যিস্থা নিলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন মোটরসাইকেল চালকরা।

পঞ্চগড় জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) কাজী কামরুল ইসলাম জানান, পুলিশ সুপারের দিক নির্দেশনা আর ট্রাফিক বিভাগের ব্যাপক তৎপরতায় কম সংখ্যক জনবল নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি যানবাহনের বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।অভিযানের পাশাপাশি চালকদের জনসচেতনতাও করছি।

আমরা চাই ট্রাফিক আইন সবাই যেন মেনে চলুক। জরিমানা আদায় মূখ্য বিষয় না, সড়কে শৃঙ্খলা ঠিক রাখতেই এ অভিযান।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, আমাদের উদ্দেশ্য কিন্তু সরকারের রাজস্ব আদায় নয়, সড়কে শৃঙ্খলা ঠিক রাখতেই অভিযান চলছে তার পাশাপাশি আমরা জনসচেতনতার কাজ করে যাচ্ছি।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ জুলাই ২০২২

পঞ্চগড়ে ট্রাফিক পুলিশের সাফল্য, শৃঙ্খলা ফেরাতে বছরে ৯৩৪০ মামলা

লিংক কপি হয়েছে!