২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই ২০২২

মাদারীপুরের কালকিনি উপজেলায় সম্প্রতি শেষ হওয়া এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করানো হয়।

জানা যায়, গত ১৫ জুন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে নির্বাচিত ৬ নারী ও ১৮ জন পুরুষ সদস্যদের আজ সকালে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা নিজ কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে সদস্যদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করা হয়। এর আগে এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাণ মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার, পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান নেয়ামূল আকনসহ অন্যান্যরা।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২৭ জুলাই ২০২২

মাদারীপুরে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

লিংক কপি হয়েছে!