উত্তর জনপদের নক্ষত্র বাংলাদেশ জাতীয় সংসদ’র সদ্য প্রয়াত ডেপুটি স্পীকার জননেতা আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি স্মরণে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বাদ মাগরিব পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতার সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র পতি বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন নাছিম।
এসময় রিপোর্টাস ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম সহ পলাশবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুম ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং ২১আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদাউস মিয়া।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
