২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে ঠিকানা পেল আরো ৪ বেদে পরিবার

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে বেদে সম্প্রদায়ের গৃহহীনদের মাঝে দুর্যোগ সহনীয় ৪টি নতুন ঘর হস্তান্তর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উত্তরণ ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় ও পাকিজা গ্রুপের অর্থায়নে সাভার সদর ইউনিয়নের বংশী নদীর পাড়ে উত্তরণপল্লীতে ঠিকানা পেল চার গৃহহীন বেদে পরিবার।

এ সময় নিজের স্থায়ী আশ্রয়স্থল পেয়ে বেদে পরিবারের সদস্যদের মাঝে আনন্দের সীমা ছিল না। তারা বলেন, আমরা পথে পথে ঘুরেছি। কেউ আমাদের আশ্রয় দেয়নি। উত্তরণপল্লীতে আমাদের ঠিকানা হয়েছে। এখন আর আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মত ভাসমান মানুষকে ঘর দিয়েছে, ভিটা দিয়েছে। আমারা তাঁর কাছে কৃতজ্ঞ।

ঘর হস্তান্তর শেষে অতিথিরা উত্তরণ পল্লীর এক’শ বেদে পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, লালন-পালনের জন্য পাঁচটি করে মুরগী, ডিআইজি হাবিবুর রহমানের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত রাবেয়া আলী জামে মসজিদে মুসল্লিদের জন্য জায়নামাজ প্রদান করেন। শেষে উত্তরণ পল্লীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বেদেরা যাযাবর সম্প্রদায় হিসেবে আমাদের কাছে পরিচিত। তারা নৌকায় কিংবা অস্থায়ী তাবু টানিয়ে বসবাস করে। তাদেরকে মূল ধারায় নিয়ে আসার জন্যই প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হয়েছে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে আরও ৩৫টি ঘরের বরাদ্দ দেওয়ার ঘোষনা দিয়ে তিনি বলেন, আমরা হাবিবুর রহমানের অনুপ্রেরণায় গৃহহীন বেদে সম্প্রদায়ের মানুষদের জন্য এর আগে সাভারে জমিসহ ৫০ টি দুর্যোগ সহনীয় ঘরের ব্যবস্থা করেছিলাম।

তিনি এ সময় পাকিজা গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বেদে সম্প্রদায়ের ঠিকানার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এসপি এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি ও পাকিজা গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

সাভারে ঠিকানা পেল আরো ৪ বেদে পরিবার

লিংক কপি হয়েছে!