● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে  ইলেকট্রনিক্স শো-রুমে অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৬:২৩ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে বিভিন্ন ইলেকট্রনিক্স শো-রুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত  শহরের আলিপুর বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানীর দাম সম্বলিত ট্যাগ তুলে ফেলে বেশী দামের ট্যাগ লাগিয়ে বেশী দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে অভিযানে দুইটি প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একটি প্রতিষ্ঠানের কয়েকটি পণ্যের দাম নিয়ে বিভ্রান্তি থাকায় সেই প্রতিষ্ঠানের মালিককে শুনানির জন্য তলব করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর শো-রুম গুলোতে ইলেকট্রনিক্স পণ্যের নির্ধারিত দাম তুলে ফেলে নতুন করে বেশি দাম লিখে তা বিক্রি করা হচ্ছিল।

এই অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।

জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধিরা এই অভিযানের সময় উপস্থিত ছিলেন।