২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

“হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ পালিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বিশ্ব হেপাটাইটিস দিবস রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি, বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মমিন, সিনিয়র ডা. মো. মেজবাহ উদ্দিন, আবাসিক ডা. মো. সাইফুল ইসলাম, ডা. সুব্রত দে, ডা. নোমান পারভেজ, ডা. নুর উদ্দীন, ডা. জুবায়ের আহমেদ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোসা. জাকিয়া বেগম প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. নুর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মমিন। এসময় উপস্থিত ছিলেন, ডা. জুবায়ের আহমেদ, বিধান মিত্র সিএইচসিপি, কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন ইউনিয়নের কর্মী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

গলাচিপায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

লিংক কপি হয়েছে!