২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কলমাকান্দায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

নেত্রকোনা জেলার কলমাকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার শেখ রাসেল মিনিস্টেডিয়াম মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

এই খেলার উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পলাশ বিশ্বাস,উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নবীন চন্দ্র তালুকদার, সম্পাদক বাবুল হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।

উক্ত খেলায় চিনাহালা বালিকা ফুটবল দল কয়রা বালিকা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে। এছাড়া রামপুর কে.আলী বালক ফুটবল দল বড়খাপন বালক ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

কলমাকান্দায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

লিংক কপি হয়েছে!