● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে মানসম্পন্ন চা উৎপাদনে প্রশিক্ষনের বিকল্প নেই- চা বোর্ডের চেয়ারম্যান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৭:৪০ পিএম
কপি হয়েছে!

মানসম্পন্ন চা উৎপাদনে পর্যাপ্ত প্রশিক্ষনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কাজিরহাটে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গলের প্রকল্প উন্নয়ন ইউনিটের আয়োজনে ক্ষুদ্র চা চাষীদের নিয়ে চায়ের আবাদি জমিতে প্লাকিং, সার প্রয়োগ ও পোকা মাকড় দমন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র স্থাপনের নিমিত্তে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এছাড়াও পঞ্চগড়ে নতুন আরও ৯টি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ক্ষুদ্র চা চাষীরা যেন কোন ভাবে ক্ষতিগ্রস্থ না হন সেদিকে চা কারখানা মালিকদের লক্ষ্য রাখার তাগিদ দেন চা বোর্ড চেয়ারম্যান।
এসময় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন প্রমুখ।