২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানিকছড়িতে সফল মৎস্যচাষী ও পোনা উৎপাদনকারীদের পুরস্কার প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে মানিকছড়িতে মৎস্য উৎপাদন করায় পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার প্রদান করা হয়।

মৎস্য উৎপাদনে ১ম পুরস্কার পান মোঃ শাহ আলম, পোনা উৎপাদনে ২য় পুরস্কার পান মোঃ মাসুদ পারভেজ মমিন, ৩য় পুরস্কার পান দীন মোহন চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর তাদের পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, মানিকছড়ি উপজেলার (এফএ) মিলন কান্তি চাকমা প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

মানিকছড়িতে সফল মৎস্যচাষী ও পোনা উৎপাদনকারীদের পুরস্কার প্রদান

লিংক কপি হয়েছে!