● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ০৩:৪১ পিএম
কপি হয়েছে!

আজ বেলা ১১ টায় ১৩ ও ১৬ নং ওয়ার্ডে ৭ কোটি টাকা ব্যয়ে ২ টি ফুটপাতসহ আরসিসি ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ফুটপাত ও ড্রেনের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার।

উদ্বোধনকৃত কাজগুলো হলোঃ বদরের মোড় থেকে গার্লস ক্যাডেট কলেজ হয়ে চরপাড়া কালভার্ট পর্যন্ত এবং মিন্টু কলেজ থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড হয়ে পূরবী সিনেমাহল পর্যন্ত আরসিসি ড্রেনসহ ফুটপাত নির্মাণ।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরব্যাপী বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান আছে। দ্রুতগতিতে এসব কাজ এগিয়ে চলেছে। ময়মনসিংহ সিটির অবকাঠামো উন্নয়নে চলমান ১৫৭৫ কোটি টাকার প্রকল্প আগামী ২০২৪ সালে শেষ হলে সিটি সড়ক ও ড্রেন অবকাঠামো নির্মাণে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে।
মেয়র আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনই একমাত্র সমাধান নয়। বাড়ি নির্মাণের সময় এ ড্রেনগুলো যদি পাইলিং এর মাটি দিয়ে ভরাট করে ফেলি তবে এ ড্রেনগুলো আর কাজে আসবে না। এ জন্য নাগরিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনকালে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, ১৫,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা পারভীন কাজল, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।