২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পুরান ঢাকার চিত্রা হলে জবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আহত ৪

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার চিত্রা মহল হলের স্টাফদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাওয়া সিনেমার শো চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সিটে বসাবসি নিয়ে ও সামনে দিয়ে বারবার যাওয়া আসা করার জন্য হলের স্টাফদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্টাফরা শিক্ষার্থীদের মারধোর করে। ভুক্তভোগী শিক্ষার্থীদের বন্ধুরা খবর পেয়ে সেখানে গেলে স্টাফদের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে চিত্রা মহল হলের ম্যানেজার মোঃ ইকবাল ইউসুফ ও কোতোয়ালী থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

শিক্ষার্থীদের মধ্যে আহতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম, ফারুক হোসেন, এগারো ব্যাচের দেলোয়ার হোসেন, নিলয় চন্দ্র বালা এবং ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচের রুবেল হোসেনসহ কয়েকজন।

ভুক্তভোগী শিক্ষার্থী রুবেল হোসেন জনকণ্ঠকে বলেন, সাড়ে তিনটার হাওয়া সিনেমা শো দেখতে ৩টা ১০ মিনিটের সময় চিত্রা মহল হলে যাই। আমাদের টিকিট আগে থেকেই কেটে রাখা ছিল। এর পর আমরা হলের দ্বিতীয় তলায় বসি। হাওয়া সিনেমা শো শুরু হওয়ার কিছু ক্ষন পরে দর্শকদের সামনে দিয়ে হলের স্টাফ রমজান সিট নিয়ে বার বার যাওয়া করতেছিল। বার বার সামনে দিয়ে না যাওয়ার জন্য আমরা নিষেধ করি। তারা আমাদের বলে তোরা কারা আমরা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন তারা আমাদের সাথে কথা কাটা কাটি করতে করতে আমাদের উপর হামলা করে বসে। দ্বিতীয় তলায় থেকে নিচ তলায় আসলে সেখানেও বেধর মারপিট করে আমাদের। আমার হাত ব্যাথা করতেছে মনে হচ্ছে হাড় ভেঙে গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমি এর বিচার চাই। আমরা কোন অন্যায় না করার পরও আমাদের উপর হামলা করেছে তারা।

সংঘর্ষের সাথে জড়িত স্টাফ দের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকে হলে পাওয়া যায়নি।

পরে কোতোয়ালী থানার পুলিশ, হলের ম্যানেজার ও ছাত্রলীগের কর্মী মোঃ রিফাত শেখ ও মোঃ মেহেদী হাসান মুনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

পুরান ঢাকার চিত্রা হলে জবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আহত ৪

লিংক কপি হয়েছে!