● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে  কুপিয়ে ও পিটিয়ে জখম হলো দুই সহোদর

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম
কপি হয়েছে!

 

 

ফরিদপুরের সালথা উপজেলায় দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার সিংহপ্রতাপ গ্রামের মৃত শাহিদ শিকদারের ছেলে দেলোয়ার শিকদার (৫০) ও জিয়া শিকদার (৩৫)। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির জন্য পাঠান। তারা এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

আহত দেলোয়ার শিকদার অভিযোগ করে বলেন- প্রতিপক্ষের জব্বার খালাসী, সুজাদ খালাসী ও কাসেম খালাসী দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবী করে আসছিল। তারা সবাই সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার সমর্থক। আমি টাকা দিতে রাজি না হলে আমার উপর ক্ষিপ্ত হয় ওরা। শুক্রবার রাতে হঠাৎ এসে তারা আমাকে ৫ হাজার টাকা দিতে বলে। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা লোকজন নিয়ে এসে আমাদের দুই ভাইয়ের ওপর হামলা চালায়। তারা আমাকে রামদা দিয়ে পায়ে কোপ দেয় ও আমার ভাই জিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে।

তিনি আরও বলেন, শুধু আমাদের কুপিয়ে আর পিটিয়ে আহত করে ক্ষ্যন্ত হয়নি তারা। আমাদের ওপর হামলার পর হামলাকারীরা আমাদের বাড়ির চারপাশ ঘিরে রাখে। আমাদের হাসপাতালেও নিতে দেয় না। পরে ওসি স্যার এসে আমাদের উদ্ধার করে তার পকেটের টাকা দিয়ে এ্যাম্বুলেন্স ঠিক করে হাসপাতালে পাঠায়।

তবে দেলোয়ারের অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা বলেন, কেউ কারো কাছে চাঁদা দাবী করেনি। এটা কোন পরিকল্পিত ঘটনাও নয়। পাওনা টাকা চাওয়ার জেরধরে ঝামেলা হয়েছে। জব্বার খালাসী দেলোয়ারের ছেলে সাকিলের কাছে ৫ হাজার টাকা পাবে। সেই টাকা কয়েকবার চাইলেও ফেরত দেয়না সে। পরে বিষয়টি নিয়ে সালিশ হলে মাত্র এক হাজার টাকা ফেরত দেয়। বাকি টাকা নিয়ে ঘুরাঘুরি করতেছিল। শুক্রবার রাতে ওই টাকা চাওয়া নিয়ে জব্বার আর সাকিলের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দেলোয়ার আর জিয়া আহত হয়।

শনিবার ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেই। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।