২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৭ আগস্ট ২০২২

 

সাভারের পৌরসভা এলাকায় একটি খালে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ ঘটনায় নিহতের আরও দুই বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (০৭ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (০৬ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

নিহত হৃদয় মাহমুদ সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আলমাস আলীর ছেলে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।

ডুবুরিদলের লিডার আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার রাতে সাত বন্ধু মিলে নৌকায় জাহাঙ্গীরনগর সোসাইটির খালে ঘুরতে যান। পরে রাত ৮টার দিকে তারা নৌকায় হইহুল্লোর করছিলেন। এর একপর্যায়ে নৌকাটি উল্টে পানিতে তলিয়ে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন হৃদয় মাহমুদ।

তিনি আরও বলেন, সকাল সাড়ে সাতটায় ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৭ আগস্ট ২০২২

সাভারে নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!