● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

বঙ্গমাতা বাঙালির অফুরাণ প্রেরণার উৎস- মসিক মেয়র

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ০৫:৩৫ পিএম
কপি হয়েছে!
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সম্পর্কে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব। তিনি জাতির পিতাকে সকল সময় পরামর্শ, শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১২ টায় ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) এর উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মেয়র।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বারবার উঠে এসেছে বঙ্গমাতার নানা অবদানের কথা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তাঁদের সন্তানদের সঠিক শিক্ষায় বড় করেছিলেন বলেই আমরা শেখ হাসিনার মত একজন দূরদর্শী প্রধানমন্ত্রী পেয়েছি। বঙ্গমাতা আমাদের জন্য রেখে গেছেন অনুসরণীয় দৃষ্টান্ত। তিনি বাঙালির অফুরাণ অনুপ্রেরণার উৎস।
সরকারি টিচার্স ট্রেনিং  কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোঃ রেজাউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আশীষ চন্দ্র মিত্র, সহকারি অধ্যাপক হাসিনা মমতাজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মসিক মেয়র ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) এর অধ্যক্ষ বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।