● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দুই পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১১:৪৬ এএম
কপি হয়েছে!

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাঈন উদ্দিন ভূঞা বাড়ীতে শনিবার রাতে চেতনানাশক খাবার খেয়ে নারী – শিশু সহ দুই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়ে।

পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,ওইদিন রাত ১১ টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আনোয়ার হোসেন ও কবির আহমদের বসতঘরে খাবারের সঙ্গে চেতনাশক খাদ্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে।পরদিন গতকাল রবিবার সকালে বাড়ির লোকজন তাদের সাড়াশব্দ না পেয়ে এগিয়ে এসে দেখেন পরিবারে সদস্যরা বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে।তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন গৃহকর্তা আনোয়ার হোসেন ( ৫০ ) , স্ত্রী শাহেনা আক্তার ( ৩৫ ) , ছেলে জহিরুল ইসলাম ( ২১ ) , আসিফ ( ১৯ ) , মেয়ে লিজা ( ১৬ ) , মুনতাহা ( ১ ) , শিমুল আক্তার , আতিকুর রহমান , তানজিম।

খবর পেয়ে স্থানীয় কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্লাহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিন স্বপন জানান , ওইদিন রাতে পরিবারের সদস্যরা অজ্ঞান হওয়ার পর কি পরিমাণ লুট হয়েছে তারা সুস্থ হলে জানা যাবে ।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা : আসিফ ইকবাল হায়দার জানান , আক্রান্তদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেয়া হচ্ছে ।

দাগনভূঞা থানার ওসি মো : হাসান ইমাম জানান , ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে ।